দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েলে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক উড়োজাহাজের বহর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন কমানো এবং পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিতে এসব ট্যাংকার বিমান মোতায়েন করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিজস্ব বিমান চলাচলের প্রয়োজনীয়তা নিশ্চিত করার পাশাপাশি ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েনে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালেও ইসরায়েল সর্বশেষ অভিযানে সরাসরি অংশ নেয়নি। অন্যদিকে, ইরানও এ সময়ে ইসরায়েলের ওপর হামলা চালায়নি। তবে শনিবার যুক্তরাষ্ট্রকে সহায়তা করা দেশগুলোর প্রতি নতুন করে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সূত্র: সিএনএন
এমএস/